Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 03:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লার সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের সিনেমার জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান। গানটির শিরোনাম ‘ভালোবাসা আমার পর হয়েছে’। গানটি লিখেছেন কবির বকুল।

গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটিতে মডেল হয়েছেন ‘গহীন বালুচর’ খ্যাত নায়ক আবু হুরায়রা তানভীর ও কাজী নওশাবা আহমেদ। মিউজিক ভিডিওটির নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সম্প্রতি এটির শুটিং শেষ হয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর সিটি ব্যাংকের প্রযোজনায় প্রকাশ হতে যাচ্ছে ‘রুনা লায়লা ফিচারিং লিজেন্ডস ফরএভার’ শিরোনামে পাঁচটি গানের মিউজিক ভিডিও। এ অ্যালবামে থাকছে গানটি।

এখানে রুনা লায়লার সুরে আরও গেয়েছেন উপমহাদেশের বরেণ্য শিল্পী আশা ভোঁসলে, হরিহরণ, আদনান সামি ও রুনা লায়লা।

( এসআর /০৮ ডিসেম্বর ২০১৯)