Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 10:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাচ্চা থেকে বড়, সকলেই চকোলেট খেতে খুব ভালোবাসে। চকোলেট খেতে ভালোবাসে না, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না।

জন্মদিন হোক, কিংবা যেকোনো অনুষ্ঠান, এক টুকরো চকোলেট চাই-ই চাই। বিভিন্ন রকমের চকোলেট আমরা খেয়ে থাকি। মিল্ক চকোলেট , ডার্ক চকোলেট।

গবেষকেরা বলছেন, এই ডার্ক চকোলেট খেলে মস্তিষ্কের বয়স বাড়তে পারে না।

অ্যালঝাইমার বা ওই ধরনের রোগের কারণে মস্তিষ্কের বয়স বাড়তে দেয় না। গবেষকরা বলছেন, যারা ডার্ক চকোলেট খান তাদের স্মৃতিশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি উন্নত।

অতিরিক্ত চাপ বা স্ট্রেসের কারণে আমাদের মস্তিষ্কের বয়স বেড়ে যায়। সেই সমস্যা থেকে প্রতিরোধ করতে পারে ডার্ক চকোলেট। তাহলে মস্তিষ্কের বয়স যা না বাড়ে, তার জন্য ডার্ক চকোলেট খান।

(ইউএম/ ২৬ এপ্রিল ২০১৭)