Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

কুড়িগ্রাম প্রতিনিধি, বিনিয়োগবার্তা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে নারীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ইউএনও মাসুমা আরেফিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সঞ্চয় কুমার দাস, জয়িতা বিজয়ী শাহেরা বানু মিনা, মাধবী রানী রায়, আবৃত্তি শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

(এমআই/এসএএম/০৯ ডিসেম্বর ২০১৯)