Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 17:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু বিপিএল ২০১৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন রোববার রাতে। আর এখন শুরু হবে মাঠের লড়াই।

ময়দানি এই লড়াই মাঠে বসে উপভোগ করার পরিকল্পনা আছে অনেকেরই। তার আগে জেনে নিতে হবে গ্যালারির কোন অংশের টিকিটের দাম কত? আসরের টিকিটের মূল্য ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবারের বিপিএলে সাধারণ গ্যালারির টিকিটের প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বরাবরের মতো এই এক টিকিটেই দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ প্রতি ম্যাচের জন্য টিকিটের দাম পড়ছে ১০০ টাকা করে।

এছাড়া গ্র্যান্ডস্ট্যান্ড এর প্রতি আসনের প্রবেশ মূল্য ২০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ক্লাব হাউজের প্রবেশ মূল্য ৫০০ টাকা। এছাড়া মাঠের উত্তর ও দক্ষিণ ইনক্লোজারের প্রতি টিকিটের মূল্য ৩০০ টাকা করে।

( এসআর /১০ডিসেম্বর ২০১৯)