Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 19:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯ জিতেছে বিকাশ। প্রতি বছরের মতো এবারও আয়োজিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯-এ সেরা ১০০টি ব্র্যান্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বিকাশ।

এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতেও সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার সেরা ব্র্যান্ডের পুরস্কার গ্রহণ করেন বিকাশের সিইও কামাল কাদীর। ভোক্তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যে ব্র্যান্ডগুলো সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে, ব্র্যান্ড ফোরাম তাদের ১১ বছর ধরে পুরস্কার দিয়ে আসছে।

এ বছরও এ পুরস্কার দেয়া হয়েছে নিয়েলসন বাংলাদেশ কর্তৃক সারাদেশে পরিচালিত ৪ হাজার ভোক্তা জরিপের মাধ্যমে। এতে সহায়তা করেছে নিয়েলসন সাউথ এশিয়া।

এসআর /১০ডিসেম্বর ২০১৯)