আমরা নেটওয়ার্কসের এজিএম ২৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ১৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোম্পানিটির এই এজিএম।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর ২০১৯ সকাল ১০টায় রাজধানীর ডেল্টা লাইফ কনভেনশন হল, ডেল্টা লাইফ টাওয়ার, বাড়ী নং-৩৭, রোড নং-০৯, গুলশান-২, ঢাকা-১২১২ এ অনুষ্ঠিত হবে কোম্পানিটির এজিএম।

এজিএমে কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগসহ অনান্য এজেন্ডা অনুমোদন করবেন শেয়ারহোল্ডাররা।

উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল আমরা নেটওয়ার্কস লিমিটড। এরমধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে।

(এসএএম/ ১১ ডিসেম্বর ২০১৯)

 

 

 

 

 

 


Comment As:

Comment (0)