নভোএয়ারের বহরে ৭ম উড়োজাহাজ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে ৬৮ আসনবিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে।

এ নিয়ে নভোএয়ারের উড়োজাহাজের সংখ্যা ৭-এ উন্নীত হলো।

উড়োজাহাজটি রোববার দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নভোএয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম ও অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন উড়োজাহাজ দিয়ে নভোএয়ার শিগগিরই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার ৬টি, চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, যশোরে ৫টি, সৈয়দপুরে ৫টি, সিলেটে ২টি, রাজশাহী, বরিশাল ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

২০১৩ সালের জানুয়ারিতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে।

(এসআর /১৭ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)