জাতীয় স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সোমবার (১৬ ডিসেম্বর ২০১৯) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ব্যাংকের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মো. আব্দুল জব্বার ও মো. সালেহ ইকবালসহ উর্ধ্বতন নির্বাহী এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১৭ ডিসেম্বর ২০১৯)



