বেনাপোলে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিন ব্যাপী কর্মসুচি পালন করেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচী শুরু হয়।
কর্মসুচির মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে শার্শার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, স্থানীয় প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৮টায় কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর মাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়কলে. কর্ণেল সেলিম রেজা গার্ড অব অনার প্রদান করেন। এ ছাড়া সকাল ৯টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কুজকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
এ সময় শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল,শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ আতাউর রহমান সহ বিভিন্নকর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় শার্শা বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীল পতাকা উত্তোলন করা হয়। এরপর এক বিশাল মোটর সাইকেল র্যালী বের হয়ে র্যালীটি শেষ হয় কাশিপুর বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর সমাধী স্থলে। এ সময় বিএনপি’র পক্ষ থেকে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর সমাধতে পূষ্পমাল্য অর্পন করা হয়। সেখানে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু। এসময় প্রধান বক্তা ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল হাসান জহির।বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাধারন সম্পাদক শার্শা যুবদল নেতা মনিরুল ইসলাম মনি সহ সকলে বক্তব্য দেন । এ সময় শার্শা উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম, উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান, সম্পাদক আব্দুল হামিদ, বিএনপি নেতা মাষ্টার সাহেব আলী সহ শার্শা উপজেলা বিএনপি ,যুবদলও ছাত্রদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক বিশেষ মোনাজান করা হয়।
এছাড়াও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বন্দর নগরী বেনাপোল কাস্টমস ক্লাবে ১০ জন মুক্তিযোদ্ধাকে অর্থিক অনুদান ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
১৬ ডিসেম্বর সোমবার সকালে কাস্টমস অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মো: নুরুল হক।
কাস্টম’স এর অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল মুক্তিযোাদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শাহ আলম, বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সাধারন সম্পাদক এমদাদুল হক লতা। এর আগে সকালে শহীদ মিনারে পুস্প স্তপক দিয়ে শহীদদের প্রতি শ্রোদ্ধা জানান কাস্টমস কর্মকর্তারা। পরে ভারতীয় কাস্টম, বিএসএফ ও পুলিশ কর্মকর্তাদের বিজয় দিবসের মিস্টি ও ফুলের তোড়া পাঠানো হয়।
আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ভারত যাওয়া আসার সময় সকল পাসপোর্ট যাত্রীদের ফুল ও মিস্টি দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।এসময় শহীদদের বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট , শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।
(এমআই /এসআর/ এসএএম/ ১৭ ডিসেম্বর ২০১৯)



