আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক আয়োজিত আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস ২০১৮ পেয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড।

বার্ষিক প্রতিবেদন ২০১৮ এবং কর্পোরেট সুশাসনের জন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেছে ব্র্যাক ব্যাংক। পরপর তিন বছর আইসিএমএবি পুরস্কার পাওয়া ব্যাংকটির জন্য একটি অনন্য অর্জন।

গত রোববার (১৫ ডিসেম্বর) হোটেল ইন্টার কন্টিনেন্টালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম. মাসুদ রানার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলেদেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন, আইসিএমএবির প্রেসিডেন্ট এম. আবুল কালাম মজুমদার এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর চেয়ারম্যান সি. কিউ. কে. মুসতাক আহমেদ।

(এসএএম/ ১৭ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)