অপ্রত্যাশিত দরপতনে করণীয়

মাহাবুবুল আলম সিদ্দিকী: সূচকের কারেকশন ও শেযারের দর উঠা-নামা বাজারের স্বাভাবিক আচরণ। কিন্তু শেয়ারের স্বাভাবিক দাম কমা আর পরিকল্পিত পতন দুইটা একেবারেই আলাদা একটা বিষয়। গত কয়েক দিনে বাজারে সূচক এবং শেয়ারের দামে যে পতন দৃশ্যমান, তা কোনভাবেই স্বাভাবিক বলা যবে না। তবে এমন অপ্রত্যাশিত পতনে এত তলানিতে ভাল শেয়ার কম দামে সেল করা অবশ্যই চরম বোকামি।

বাজার ধ্বসের সময় একসাথে সব শেয়ারের দাম অনেক কমে যায়, ভাল-মন্দের কোন বাছ বিচার থাকেনা। আবার বড় পতনের পরেই যে উত্থান হয়, তখন পড়ে যাওয়া ভাল শেয়ারগুলোই দ্রুত উঠে যায়।

এমন অপ্রত্যাশিত পতনে যা করনীয় হতে পারে:

১) আতংকিত হয়ে লসে ভাল শেয়ার সেল করে প্যানিকে সহায়তা না করা-পতন তরান্বিত না করা;

২) গুজবে কান না দিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করা;

৩) সন্দেহজনক হোল্ডিংস সেল করে অনেক কমে পাওয়া ভাল শেয়ার বাই করার সুযোগ নেয়া;

৪) আজ বাজার বেড়ে যাবে এই ধারণায় আগে বাই পরে সেল ফর্মুলায় নেটিং এর রিস্ক না নেয়া;

৫) সুযোগ থাকলে বেশী দামে কেনা স্টক কম দামে কিনে এভারেজ বাই প্রাইস কমিয়ে আনা।

(এমএস/ এসআই/ এসএএম/ ১৮ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)