আলিফ ইন্ডাস্ট্রিজের এজিএম সম্পন্ন; ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এজিএমে ৩০ জুন,১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

বুধবার কোম্পানির ২৭ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়।

আলোচ্য বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৭৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২০ টাকা ৮৩ পয়সা।

কোম্পানীর চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানির সিএফও, সেক্রেটারী, কর্মকর্তা ও শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসআই/ এসএএম/ ১৮ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)