দে-ছুট ভ্রমণ সংঘ’র ছবি প্রতিযোগিতা ও জোলাভাতির আয়োজন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন ‘দে-ছুট ভ্রমণ সংঘ’র মাসব্যাপি ফটো কন্টেস্ট এর সাত ক্যাটাগরীতে ৭ জন বিজয়ীকে, ক্রেস্ট প্রদান উপলক্ষে নারায়নগঞ্জর আড়াইহাজার উপজেলার এক চরে ১৫ ডিসেম্বর রাত হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত দুদিন ব্যাপি ক্রেস্ট প্রদান, জোলাভাতি ও খেলাধুলার আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন দে-ছুট ভ্রমণ সংঘ’র প্রতিষ্ঠাতা চিফ অর্গানাইজার ও ওপেন ফ্রেন্ডস গ্রুপ এর প্রতিষ্ঠাতা প্রধানউপদেষ্টা মুহাম্মদ জাভিদ হাকিম,সংগঠনের বেস্ট অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন, প্রিমিয়াম অর্গানাইজার এম.এ কালাম, আইটি এডমিন মুজাহিদ জয় ও এসিস্ট্যান্ট বেস্ট অর্গানাইজার আরাফাত হাসান। আরো উপস্থিত ছিলেন ওপেন ফেন্ডস গ্রুপের সাধারণ সম্পাদক মুহাম্মদ সবুর মিয়াসহ আড়াইহাজার অঞ্চল পর্যটন বিকাশবান্ধব শাহনূর আড়াইহাজারী সহ সংগঠনের নিবেদিত প্রাণ বন্ধুমহল।

১৫ ডিসেম্বর রাতে বিজয়ীদের সম্মানে শুরু হয় বার-বি-কিউ ও ক্যাম্প ফায়ার। সকালে জোলাভাতি। এরপর ৭ জন বিজয়ীর মঝে ৫ জনের উপস্থিতির মধ্য দিয়ে, তাদের হাতে দে-ছুট সম্মাননা প্রত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিজয়ীরা হলেন মুহাম্মদ হানিফ,মেহেদি হাসান, নাজমুল, ইয়াসির ইউশা ও নূর ই রাজন। ক্রেস্ট প্রদান শেষে, চৌদ্দর চরে প্রীতি ফুটবল ম্যাচ ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(জাভেদ/শাহরিয়ার/ ১৯ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)