বিজয় দিবস প্যারেডে স্পন্সরশীপের জন্য সম্মাননা পেল ইসলামী ব্যাংক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিজয় দিবস প্যারেড ২০১৯-এ স্পন্সরশীপের জন্য সম্মাননা স্বরূপ ক্রেস্ট পেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এমপি ও বাংলাদেশ সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসাইন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের নিকট এ ক্রেস্ট তুলে দেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০১৯) জাতীয় প্যারেড গ্রাউন্ডে নবম পদাতিক ডিভিশন আয়োজিত বিজয় সন্ধ্যা অনুষ্ঠানে এ ক্রেস্ট হস্তান্তর করা হয়।

(এসআর/ এসএএম/১৯ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)