চান্দিনায় মার্কেন্টাইল ব্যাংকের ১৪৩তম শাখা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘চান্দিনা শাখা’ উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ১৪৩তম শাখা। বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম, মো. আব্দুল হান্নান, এ. কে. এম. সাহিদ রেজা ও এম. এ খান বেলাল।

আরও বক্তব্য দেন চান্দিনা উপজেলার চেয়ারম্যান তপন বক্সী, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাসিস দাস, ডিজাইনার্স সোর্স লিমিটেডের এমডি মো. জাহাঙ্গীর আলম ও চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল।

ব্যাংকের চান্দিনা শাখা প্রধান গৌতম চন্দ্র দেবনাথ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিওও ড. মো. নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

মার্কেন্টাইল ব্যাংকের চান্দিনা শাখা আলহাজ্ব আব্দুল হামিদ মেম্বার মার্কেট, হোল্ডিং নং-০৪৩৩-০০, থানা রোড, ওয়ার্ড নং-৫, চান্দিনা পৌরসভা, কুমিল্লায় অবস্থিত।

(এসআর /১৯ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)