যশোরে ৫৭৫ গ্রাম স্বর্ণের বার জব্দ

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের শার্শায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শরিফুল ইসলাম নামে এক ব্যাক্তির কাছ থেকে ১পিস স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ।

সোমবার ( ২৩ ডিসেম্বর ) অজ্ঞান শফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বর্ণ পাচার আইনে শার্শা থানা পুলিশ আটক করে। জব্দকৃত স্বর্ণবারের ওজন ৫৭৫ গ্রাম। আটক শরিফুল নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর মোল্ল্যাপাড়ার মৃত. আজিজুর রহমান মোল্লার ছেলে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা নাভারণ বাজারের ফল পট্রির সামনে অজ্ঞান অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তাকে চিকিৎসা দিতে গেলে তার বামহাতে জড়ানো অবস্থায় একটি স্বর্ণেরবার দেখতে পেয়ে পুলিশে খবর দেই। পরে থানা থেকে পুলিশ কর্মকর্তারা এসে স্বর্ণেরবারটি জব্দ করে থানায় নিয়ে যায়। শরিফুল ইসলামকে কেউ চেতনা নাশক কিছু খাইয়েছে বলে মনে হচ্ছে।

শার্শা থানা সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশার ৫’শ ৭৫গ্রাম ওজনের ১পিস স্বর্ণেরবার জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামের ফোন পেয়ে আমরা স্বর্ণেরবারসহ শরিফুল ইসলামকে থানায় নেওয়া হয়েছে।এব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

(এমআই / এসআর / ২৪ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)