বাংলাদেশ ব্যাংকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ক মহড়া

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:   বাংলাদেশ ব্যাংকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর, ২০১৯) সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩০তলা ভবনে এ মহদা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে এ মহড়ায় অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বহির্গমন বিষয়ক যাবতীয় কলাকৌশল দেখানো হয়।

মহড়া অনুষ্ঠান উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ীসহ নানান সরঞ্জাম, এ্যাম্বুলেন্স বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় অগ্নিনির্বাপন মহড়া ও অগ্নিকান্ডের সময় উদ্ধার অভিযান প্রদর্শন করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অগ্নিনির্বাপন মহড়া উদ্বোধন ও প্রত্যক্ষ করেন।

(এমআইআর/ এসএএম/ ২৪ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)