রিহ্যাব মেলায় বি প্রপার্টির ‘ওয়ান স্টপ সলিউশন’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত শীতকালীন আবাসন মেলায় প্রপার্টি সম্পর্কিত ‘ওয়ান স্টপ সলিউশন’ দিচ্ছে রিয়েল বিপ্রপার্টি ডটকম। পাশাপাশি মেলা উপলক্ষে বি প্রপার্টির এক্সক্লুসিভ প্রজেক্ট এবং সেকেন্ডারি প্রপার্টি কিনলে ক্রেতাদের আকর্ষণীয় অফার দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রিহ্যাব আয়োজিত ৫ দিনব্যাপী এই শীতকালীন আবাসন মেলা শুরু হয়েছে। মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ মেলার ১১৬-১২৭ ও ১২৯ নম্বর স্টলে রয়েছে বিপ্রপার্টি ডটকম।

শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পছন্দের আবাসনের সন্ধানে রাজধানীর বাসিন্দাদের একটি অংশ মেলার স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছেন। সেই সঙ্গে সংগ্রহ করছেন বিভিন্ন তথ্য। এর মধ্যে বিপ্রপার্টির স্টলে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি দেখা গেছে।

বিপ্রপার্টির প্রধান নির্বাহী (সিইও) মার্ক নসওয়ার্দি বলেন, রিহ্যাব উইন্টার ফেয়ারে অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। গতবার রিহ্যাব ফেয়ারে আমরা খুব ভালো সাড়া পেয়েছিলাম। এত ভোক্তাদের আবাসন সংক্রান্ত সেবা দিতে পারাটা ছিল চমৎকার। এ কারণেই আমরা এবার আরও ভালো সেবা দেওয়ার পরিকল্পনা করেছি, যাতে মানুষ তাদের আবাসন চাহিদা পূরণ করতে পারে। এর মধ্যে রয়েছে ওয়ান স্টপ রেন্টাল সার্ভিস, বিনামূল্যে প্রপার্টি সংক্রান্ত আইনি পরামর্শ, রেডিমেড ফ্ল্যাট অথবা প্রপার্টির ওপর আকর্ষণীয় বুকিং।

তিনি বলেন, বিপ্রপার্টি ডটকম লিমিটেড বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মার্কেটপ্লেস, যেখানে আবাসন সংক্রান্ত সব ধরনের সেবা পাওয়া যায়। অফলাইন ও অনলাইনে শক্তিশালী উপস্থিতির মাধ্যমে এটি ক্রেতা-বিক্রেতাদের প্রপার্টি কেনা-বেচা ও ভাড়া দেয়া-নেয়ার পাশাপাশি ঋণ এবং আইনি সহায়তাসহ আবাসনের সব ধরনের সেবা দিয়ে থাকে।

মেলায় দায়িত্ব পালনরত বিপ্রপার্টির কর্তকর্তারা জানান, বিপ্রপার্টি মেলায় ১৩টি স্টল নিয়েছে। মেলায় যেমন অনেকে বাণিজ্যিক ও বসবাসের জন্য প্রপার্টি খুঁজতে আসবেন, তেমনি নিজের প্রপার্টি ভাড়া দেয়ার উপায় খুঁজতেও অনেকে মেলা পরিদর্শনে আসবেন। সব ধরনের সেবা দিতে বিপ্রপার্টি ঢাকা ও ঢাকার বাইরে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ভবনে জরিপ পরিচালনা করেছে।

তারা জানান, বিক্রি ও ভাড়ার জন্য বর্তমানে ৫০ হাজার প্রপার্টির তথ্য বিপ্রপার্টির ওয়েবসাইটে দেয়া রয়েছে। ক্রেতাদের কাঙ্ক্ষিত প্রপার্টি খুঁজতে সহায়তা করতে মেলায় বিপ্রপার্টির স্টলগুলোতে দক্ষ সেলস টিম উপস্থিত থাকছে। মেলায় অনেকেই আসবেন যারা প্রপার্টি কিনবেন না, কিন্তু ভবিষ্যতে জমি কিনতে বিভিন্ন ধরনের তথ্য জানতে চাইবেন। সে ক্ষেত্রে তাদের সহায়তা করতে মেলায় বিপ্রপার্টির জমিজমা সম্পর্কিত একটি টিম উপস্থিত থাকছে।

কর্মকর্তারা আরও জানান, শীতকালীন আবাসন মেলায় বিপ্রপার্টি ডটকমের অন্যতম একটি ইউনিক সেবা হলো দর্শনার্থীদের বিনামূল্যে প্রপার্টি সম্পর্কিত আইনি সহায়তা দেয়া। অনেকের কাছেই জমি ও প্রপার্টি সম্পর্কিত আইনি বিষয়গুলো বেশ জটিল মনে হয়। তাদের এই সমস্যা সমাধানে বিপ্রপার্টির লিগ্যাল টিম মেলায় উপস্থিত থাকেছে।

(এসআর /এসএএম/ ২৮ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)