রাবি একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন ২৮-২৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এ্লামনাই এসোসিয়েশনের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২০ (শুক্রবার)। দু’দিন ব্যাপী এই সম্মেলন শেষ হবে ২৯ ফেব্রুয়ারি ২০২০ (শনিবার)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ সংক্রান্ত রেজিস্ট্রেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জানুয়ারি ২০২০। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে www.ru.ac.bd/ais/ www.ruaaa.org এই ওয়েবসাইটে লগইন করতে অনুরোধ জানানো হয়েছে।

(এসএএম/ ৩০ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)