মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ ফজলে নূর তাপস

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ।

(এমআইআর/ ৩১ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)