শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালিত

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের শার্শা উপজেলার সকল শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিন সরকারী বই বিতরন করা হয়েছে। বছরের প্রথম দিনে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, এবতেদায়ী ও ভোকেশোনাল শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ হাজার ১১১ জন শিক্ষার্থীর মাঝে ৭ লাখ ০৯ হাজার ৮৬৮টি বই বিতরন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান বলেন, উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২৩ হাজার ৫০০জন শিক্ষার্থীকে ৩ লাখ ৪৮ হাজারটি বই। মাদ্রাসার ৭ হাজার ৮০০ জন শিক্ষার্থীকে ১লাখ ১৩ হাজারটি বই। মাদ্রাসার এবতেদায়ী শাখার ৭ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে ৫৩ হাজার ৬০০টি বই ও ভোকেশোনালে অধ্যায়নরত ৩২২ জন শিক্ষার্থীকে ৪ হাজার ৮১৫টি বই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে প্রদান করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন, উপজেলার ২৩৯টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৪২ হাজার ৯৮৯ জন শিক্ষার্থীকে ১লাখ ৯০ হাজার ৪৫৩টি বই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে প্রদান করা হয়েছে।

শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জমে ওঠে বই উৎসব। ঘড়ির কাটায় সাড়ে ১১টা বাজার সাথে সাথে তারা পেয়েও গেল নতুন বই। বই বিতরণ শুরু হলে উৎসবে মেতে ওঠে তারা। সেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে স্কুল মাঠ থেকে ক্যাম্পাস হয়ে ক্লাস পর্যন্ত।

উপজেলার বাগআঁচড়াস্থ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে। অনুষ্ঠানে তিনি তার ছেলেবেলার শিক্ষাজীবনের কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগে বড় ভাইয়ের পুরোনো বই পড়ত ছোট ভাইয়েরা। সময়ের সঙ্গে এখন এই ধারার পরিবর্তন হয়েছে। প্রতি বছর শিক্ষার্থীদের হাতে আসছে নতুন বই। এই বই পড়ে তারা দেশ ও জাতির ঐতিহ্য-ইতিহাস জানবে। “অভিভাবক ও তাদের সন্তানদের আনন্দেই আনন্দ।সময়ের ফ্রেমে বেঁধে রাখার মতো একটি দিন আজ।”

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল এর সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ এস এম ইব্রাহিম খলিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান, শার্শা থানার ওসি আতাউর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা আসিফ উদ দৌলা সরদার অলোক প্রমুখ।

অপর দিকে বেনাপোল ভবারবেড় হাবিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রতিষ্ঠাতা বেনাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুর রহমান মিলন স্কুলের শিক্ষার্থীদৈও মাঝে নতুন বই বিতরন করেন।

(মনিরুল/ শাহরিয়ার / ০১ জানুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)