এডিএন টেলিকমের লেনদেন শুরু ৪০ টাকা ৫০ পয়সায়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের লেনদেন শুরু হয়েছে ৪০.৫০ টাকা দরে।

সোমবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ কোম্পানিটির শেয়ার লেনদেন। এদিকে এ কোম্পানিটির শেয়ার ক্রয়ে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

ডিএসইর ওয়েবসাইট সূত্র এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ তারিখ : ২৭/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন লেনদেন শুরু বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।

বিশ্লেষণে দেখা গেছে, সোমবার (৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ৪০.৫০ টাকা দরে। লেনদেন শুরুর প্রথম পৌনে দুই ঘন্টায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০.০০ শতাংশ। এদিন বেলা পৌনে ১২টায় এ কোম্পানির মোট ৩৬ লাখ ৩৫ হাজার শেয়ার মোট ৩ হাজার ৭৮৮ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ছিল ১৪ কোটি ৭২ লাখ ১৯ হাজার টাকা।

(এমআইআর/ ০৬ জানুয়ারি ২০২০)


Comment As:

Comment (0)