বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পঞ্চগড়ের শিল্পীদের পরিবেশনা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ২১ দিনব্যাপী ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০’। গত ৩ জানুয়ারি এ উৎসব শুরু হয়েছে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। দেশের ৬৪টি জেলা, ৬৪টি উপজেলা এবং জাতীয় পর্যায়ের পাঁচ হাজারের অধিক শিল্পী ও শতাধিক সংগঠনের অংশগ্রহণে এই শিল্পযজ্ঞ পরিচালিত হচ্ছে।
উৎসবের চতুর্থ দিন সোমবার (৬ জানুয়ারি) একাডেমির নন্দনমঞ্চে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। পরিবেশনায় ছিল পঞ্চগড় জেলার সমবেত সঙ্গীত । শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
এর পর পঞ্চগড় জেলার পরিবেশনায় সমবেত সঙ্গীতে শিল্পী ছিলেন নুরনবী জিন্নাহ, মো. মাহবুব, শিহাব, আদনান, মঞ্জু ইসলাম, আব্দুল মান্নান, পলি দত্ত, সাবরিনা, শবনম মীম, রোকসানা আক্তার ও মুক্তা রানি। সমবেত নৃত্যে ছিলেন সুমন, পলাশ, লিটু, আনান, উমর ফারুক, লিপু, জ্যোতি, অহনা, নীড় ও তিলোত্তমা দাস। একক সঙ্গীত পরিবেশন করেন জাতীয় পর্যায়ের শিল্পী স্মরনিকা বিশ্বাস এবং উপজেলা পর্যায়ের শিল্পী রোকসান আক্তার এবং যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী রঞ্জিত সরকার, জ্যোতি, রউস ও রুহিনী সিংহ। অতিথি ছিলেন পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান।
(এসআর / ০৭ জানুয়ারি, ২০২০)



