এমিরেটসের সাথে ইস্ট কোস্ট গ্রুপের চুক্তি, ইসি এভিয়েশনের মাধ্যমে টিকেট ক্রয়ে বিশেষ ছাড়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দুবাই ভিত্তিক এয়ারলাইন এমিরেটসের সাথে চুক্তি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপ।

চুক্তি অনুযায়ী কোম্পানিটির অঙ্গপ্রতিষ্ঠান ইসি এভিয়েশনের মাধ্যমে এয়ারলাইনটির টিকেট ক্রয়ে বিশেষ ছাড় পাবেন ক্রেতারা।

সম্প্রতি ইস্ট কোস্ট কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট কোস্ট গ্রুপের করপোরেট প্ল্যানিং বিভাগের পরিচালক দিলরুবা চৌধুরী এবং এমিরেটসের কমার্শিয়াল অপারেশসন বিভাগের ব্যবস্থাপক, জনাব ওমর বুশলাইবি স্ব স্ব কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন। এসময় উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দিলরুবা চৌধুরী জানান “২০১৫ সালের নভেম্বরে ইসি এভিয়েশনের যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পর এই অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি  আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ করেছে। এছাড়া ইসি এভিয়েশন এখন এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, ভিসা কনসালটেনসি, হজ্জ্ব ও ওমরা প্যাকেজ, হোটেল বুকিং, এয়ারপোর্ট ট্রান্সফারসহ বিভিন্ন সেবা সফলতার সাথে প্রদান করছে। ভবিষ্যতে বিশেষ করপোরেট সেবা প্রদানের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।”

(শামীম/ ২৯ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)