শার্শায় ব্রিজ ভেঙে যানবাহন চলাচলে বিঘ্ন
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের শার্শার নাভারন থেকে বাসাবারি রাস্তার উপর নির্মিত গাতিপাড়া নিশ্চিন্তপুর ব্রিজ ধসে পড়েছে । এ ব্রিজ দিয়ে চলাচল ঝুকিপূর্ণ হলেও দেখার কেউ নেই। তবুও প্রতিদিন শত শত মানুষ, পন্য বোঝাই ট্রাক, ইটের ট্রাক, টলি, ভ্যান, রিক্সা, ইজিবাইক, সাইকেল চলাচল করতে হয়।এতে করে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা।
সরজমিনে দেখা গেছে, শার্শার নাভারন থেকে বাসাবাড়ি রাস্তার উপর গাতিপাড়া নিশ্চিন্তপুর ব্রিজটি গত এক সপ্তাই আগে ধসে পড়েছে। জিয়ার আমলে নির্মিত এ ব্রিজটি আজও সংস্কার হয়নি। গাতিপাড়া ও নিশ্চিন্তেপুর গ্রামের মাঝদিয়ে বয়ে যাওয়া বেতনা নদীর উপর নির্মিত এ ব্রিজটি। যে কোন মুহুর্তে সম্পুর্ণ ব্রিজটি ধসে পড়তে পারে। ধসে পড়ার আশংকা নিয়েও এক মাত্র এ ব্রিজ দিয়ে চলাচল করছে সব কিছুই।
স্থানীয়রা অভিযোগ তুলেছে, বাসাবাড়ি এলাকার ভাটার অতিরিক্ত ইট বোঝাই ট্রাক, মাটি ও বালি বেঝাই ট্রাক চালানোর কারনে এ ব্রিজটি ধসে পড়েছে। দ্রুত ব্রিজটি সংস্কার না করলে যে মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসি।
এ ব্যাপারে নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন ও ব্রিজটি আমার ইউনিয়নের নয়। ওটা শার্শা ইউনিয়নের মধ্যে।
পরে শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারাব হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ব্রিজটি ধসে পড়লে বা চলাচলে অসুবিধা হলে তদন্ত করে দ্রুত সংস্কার করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে শার্শা উপজেলা প্রকৌশলি (এল জি ই ডি) অফিসার মোঃ শাহাবুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন , বিষয়টি আমার জানা নেই। তবে এখনই তদন্ত করে বিষয়টি উদ্ধর্তন কতৃপক্ষকে অবহিত করা হবে।
শার্শা উপজেলা নির্বহী অফিসার পুলক মন্ডল জানান, বিষয়টি দেখে , খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
(মনিরুল/ শাহরিয়ার / ০৯ জানুয়ারি, ২০২০)



