বিএসসিসিএল’র পরিচালনা পর্ষদ সভা ২৮ জানুয়ারি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি, বিকেল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
(এমআইআর/ ১২ জানুয়ারি ২০২০)



