রাজবাড়ীতে গ্রীনলাইন বাসের ধাক্কায় মাহেন্দ্রর ৫ যাত্রী নিহত

রাজবাড়ী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট সেতু এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে নারী-পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ছোট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মাসুদ পারভেজ বলেন, খানখানাপুর ছোট সেতু এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা মাহেন্দ্রর যাত্রী। এ ঘটনায় ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

(এসআর/এসএএম/ ১২ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)