ডিভিডেন্ড ঈল্ড কি?

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ডিভিডেন্ড ঈল্ড (Dividend Yield) হলো  সংশ্লিষ্ট শেয়ারের বাজার মূল্য অনুপাতে ঘোষিত লভ্যাংশের হার।

ধরা যাক-এবিসি কোম্পানির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। একজন বিনিয়োগকারী যে দামেই শেয়ার কেনে-না কেন তিনি প্রতি শেয়ারের জন্য ৩ টাকা লভ্যাংশ পাবেন। কোন বিনিয়োগকারী যদি ১০০ টাকায় এ শেয়ার কিনে থাকেন তাহলে বিনিয়োগের বিপরীতে তার প্রকৃত লভ্যাংশ প্রাপ্তি (ডিভিডেন্ড ঈল্ড) হবে ৩ শতাংশ।

ঘোষিত লভ্যাংশকে ১০০ দিয়ে গুণ করে বাজার মূল্য দিয়ে ভাগ করলে ডিভিডেন্ড ঈল্ড পাওয়া যায়।

ঘোষিত লভ্যাংশ * ১০০

ডিভিডেন্ড ঈল্ড =      ————————-

সংশ্লিষ্ট শেয়ারের বাজার মূল্য

(এসএএম/ ১৩ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)