বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল হুদা

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক হলেন জ্যেষ্ঠ ব্যাংকার নজরুল হুদা। সম্প্রতি তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ পদে তিন বছর থাকবেন তিনি। এর আগে দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে দায়িত্ব পালন করেন নজরুল হুদা।

কেন্দ্রীয় ব্যাংকে ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নজরুল হুদা বিভিন্ন আন্তজার্তিক সংস্থায় প্রেষনে কাজ করেছেন এবং তিনি মালদ্বীপ মনিটারি অথরিটির উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেন। নজরুল হুদা ঢাকা বিশ^বিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

(এসআর /১৩ জানুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)