বেনাপোলে ফেনসিডিল ও ভারতীয় পন্যসহ আটক ১
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোলে ২৭৭ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ভারতীয় পন্যসহ সফিকুল ইসলাম নামে একজন চোরাচালানিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি ) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে ফেনসিডিল ও অবৈধ্য চোরাচালানী পন্য সহ তাকে আটক করে পুলিশ। আটক সফিকুল ইসলাম যশোর পুলেরহাট এলাকার কৃষ্ণমাটি গ্রামের হাবিবুর রহমান এর ছেলে ।
বেনাপোল পোর্ট থানার পুলিশ জানায়. গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই শাহিন ফরহাদের নেতৃত্বে নারানপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে শফিকুল নামে এক চোরাচালানীকে ভারতীয় ২৭৭ বোতল ফেনসিডিল ,শাড়ী থ্রি-পিছ, জুতা, তেল, শার্টের কাপড়, সাবান সহ আটক করা হয়।
আটককৃত শাফিকুল বলেন শাড়ী থ্রি-পিছ, জুতা, তেল, শার্টের কাপড়, সাবান আমার । এ মাল পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে। আর ফেনসিডিল যশোর শহরের মারুফা নামে এক মহিলার। সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল ও ভারতীয় অন্যান্য পন্য সহ শফিকুলের নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। তবে তার সাথে আর কারা জড়িত তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
(মনিরুল/ শাহরিয়ার / ২৩ জানুয়ারি, ২০২০)



