এডিএন টেলিকমের ইপিএস ৬২ পয়সা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সময়ে (অক্টোবর-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ পয়সা (বেসিক)। আগের বছর একই সময়ে ছিল ৩৮ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৪ পয়সা।
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৩ পয়সা (বেসিক)। আগের বছর একই সময় ছিল ৮৬ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ৮৪ পয়সা।
(এসএএম/২৫ জানুয়ারি ২০২০)



