ইনটেকের পরিচালনা পর্ষদ সভা ৩০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

কোম্পানিটি ২০১৮ সালে দ্বিতীয় প্রান্তিকে আয় করেছিল ১ টাকা ৪০ পয়সা।

(এসআর /২৭ জানুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)