বেনাপোল ষ্টাফ এসোসিয়েশনের শপথ অনুষ্ঠান সম্পন্ন

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ এসোসিয়েশনের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

রবিবার ( ২৬ জানুয়ারি ) সন্ধায় স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাফা উদ্দিন খার সভাপতিত্বে এ শপথ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৮৫ যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন দলমত নির্বিশেষে শেখ হাসিনা সরকারের উন্নায়ন অগ্রযাত্রায় দেশ কে এগিয়ে নেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন। তিনি বলেন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বৃদ্ধি পায় সেদিকে সকলের সজাক দৃষ্টি রাখতে হবে কারণ এ সংগঠনের সদস্যদের মুল দায়িপ্ত হলো সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করা।

বিশেষ অতিখি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, যশোর জেলা পরিষদ সদস্য অহেদুজ্জামান অহিদ, সহ-সভাপতি আলহাজ্ব খাইরুজ্জামান মধু, কাস্টম বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ প্রমুখ।

শফথ বাক্য পাঠ করান স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং শফথ গ্রহণ করেন নব নির্বাচিত কমিটির বার বার নির্বাচিত সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান, যুগ্ম সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তাজিন, দফতর সম্পাদক শাকিল হোসেন, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম ওয়াসীম, অর্থ সম্পাদক সুমন হোসেন, কাস্টম বিষয়ক সম্পাদক শহিদুল আলম, বন্দর বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, প্রচার ও ক্রীড়া সম্পাদক আরিফ বিল্লাহ, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী, কার্য নির্বাহী সদস্য ইসমাইল শেখ, আসাদুজ্জামান আসাদ, হাসান আলী ও আব্দুস ছাত্তার।

(মনিরুল/ শাহরিয়ার / ২৭ জানুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)