বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রাইম ইসলামী লাইফের আলোচনা সভা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব বর্ষ সফল ও স্বার্থক হোক’শীর্ষক এক আলোচনা সভা সম্পন্ন করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সম্প্রতি কোম্পানির ট্রেনিং সেন্টারে এ সভাটি অনুষ্ঠিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌল্লা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, এএমডি (উন্নয়ন) ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মোঃ আনিছুর রহমান মিয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) এম এ মতিন, মোহাম্মদ নূর-ই-আলম, আলেয়া আক্তার রুমা ও মুহাম্মদ সলিম উল্লাহসহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
সভায় মুজিব বর্ষ সফল ভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
(শামীম/২৮ জানুয়ারি ২০২০)



