ন্যাশনাল টিউবসের ইপিএস ৯ পয়সা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সময়ে (অক্টোবর-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ২৪ পয়সা।
এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ৮৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৪০ পয়সা ।
(শামীম/২৮ জানুয়ারি ২০২০)



