বাংলাদেশ ব্যাংকের লিকুইডিটি সাপোর্ট সুবিধার নিলামের ফলাফল

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকে এক রেপো নিলাম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ) এই নিলাম অনুষ্ঠিত হয়।

উক্ত নিলামে অকশন কমিটি কর্তৃক একদিন মেয়াদে লিকুইডিটি সাপোর্ট সুবিধা বাবদ ০৪টি বেসরকারি ব্যাংককে মোট ২৬৪.৬৫ কোটি টাকা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত লিকুইডিটি সাপোর্ট সুবিধার সুদের হার ছিল বার্ষিক শতকরা ৬.০০ ভাগ।

(এসআর /০৫ ফেব্রুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)