জেনিথ লাইফের ৪৫তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ৪৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ছাড়াও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান এবং সিএফও ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
(এস আর /১৫ ফেব্রুয়ারি, ২০২০)



