শার্শায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের শার্শায় নাভারন টু সাতক্ষীরা সড়কে ঘন কুয়াশায় দুটি বাসের মুখো-মুখি সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ১জন নিহত ও প্রায় ২০জন গুরুত্বর আহত হয়েছে। নিহত বাস যাত্রি জাহাঙ্গীর আলম (৬১) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে মৃত পাঞ্জাব আলীর ছেলে ও বেনাপোল পৌর নাগরিক কমিটির আহবায়ক আলহাজ্ব মাষ্টার মোঃ শহীদুল্লাহ’র জামাতা।
বুধবার সকাল সাড়ে ৭টার সময় উলাশী হাড়িখালি নামক স্থানে এ সংঘর্ষ হয । সরজমিনে দেখা গেছে, বুধবার ঘন কুয়াশায় নাভারন থেকে যাত্রীবাহী বাস লাইট জ্বালীয়ে সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় কলারোয়া বুঝতলা বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গ্রীন বাংলা পরিবহনের বাসে করে নাটোর রাজবাড়ী পিকনিকে যাচ্ছিলেন। পিকনিকের এ বাসের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আহতরা হলেন, তৃপ্তি খাতুন (২৪), আখি (১৫), সহিদুল (৪৮),চালক নজির(২৯),আছিয়া (১৬), ফাতেমা (২৮),মেহের আলী(৩৭), জরিনা(৪৫), রেজিনা(২০), ছাব্দার আলী (৭০),গনি আমিন (৩৫)। বাবর আলী (৬৫)। এদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নাভারণ হাইওয়ে পুলিশের ওসি জহির উদ্দিন বলেন, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে নাভারন সাতক্ষীরা মহাসড়কের শার্শার হাড়িখালি নামক স্থানে সংঘর্ষ বাধে। এতে লোকাল বাসের একজনে যাত্রীর মৃত্যু হয়। তিনি বলেন নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় যশোর জেলা প্রশাসকের অনমতি সাপেক্ষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাস দুটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক
সুক দেব রায় বলেন, সাতক্ষীরা কলারোয়ার বুঝতলা বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গ্রীন বাংলা পরিবহনের বাসে করে নাটোর রাজবাড়ী পিকনিকে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাসের সাথে পিকনিকের বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে লোকাল বাসের ১জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং ২০ জনের মত আহত হয়েছে।আহতদের বিভিন্ন হাসপাতালে ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান সুমন বলেন,স্থানীয়দের কাছ থেকে দূর্ঘটনের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পরপরই বাসের সহকারিরা পালিয়ে যায় বলে জানান তিনি।
(মনিরুল/ শাহরিয়ার /২০ ফেব্রুয়ারি, ২০২০)



