যশোরে ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ণ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,  বিনিয়োগবার্তা:  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর যশোর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২২ ফেব্রুয়ারি ) স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। যশোর জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ২৩ টি শাখার ব্যবস্থাপক ও ম্যানেজার অপারেশন্সগণ অংশগ্রহণ করেন।

(এসআর/ ২৩ ফেব্রুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)