ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পাঁচ দিনব্যাপী‘জেনারেল ব্যাংকিং’ বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী ‘জেনারেল ব্যাংকিং অপারেশনস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ সম্প্রতি এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান এবং চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য মো. রেদওয়ান উল্লাহ উপস্থিত ছিলেন।

(এসআর/ ২৪ ফেব্রুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)