প্রাইম ইসলামী লাইফের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি ) রজনীগন্ধা হল, ফারইষ্ট টাওয়ার, ৩৫ তোপখানা রোড, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতার।

কোম্পানির চেয়ারম্যান গ্রাহকদের সর্বদা সর্বোচ্চ সেবা প্রদান, শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণসহ কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এ সময়ে তিনি কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা জ্ঞাপনের জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) প্রমুখ। সভা পরিচালনা করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এম. নূরুল আলম, এফসিএস, সিসিইপি-আই।

(এসআর/ ২৬ ফেব্রুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)