লাফার্জহোলসিম বাংলাদেশ’র পিঠা উৎসব
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রতি বছরের ন্যায় এবারও পিঠা উৎসবের আয়োজন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
গত ২৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ হাজির হয়েছিলে নানান স্বাদের মুখ রোচক সব পিঠা নিয়ে।
এবারের উৎসবে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ড. রেনে হোলেন স্টাই।
এ সময় লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহি রাজেশ সুরানা সহ কোম্পানির নির্বাহি কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
(এসআর/ ২৬ ফেব্রুয়ারি, ২০২০)



