সাউথইস্ট ব্যাংকের পশ্চিম মাদারটেক উপশাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানীর সবুজবাগের পশ্চিম মাদারটেকে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সর্বদা সব জায়গায় সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। এখন থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সাউথইস্ট ব্যাংকের পশ্চিম মাদারটেক উপশাখা হতে বাণিজ্যিক ব্যাংকিং সেবা সমূহ (বৈদেশিক লেনদেন ছাড়া) প্রদান করা হবে।
(এসআর/ ২৭ ফেব্রুয়ারি, ২০২০)



