বেনাপোলে ১ মন গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  বেনাপোলে এক মন গাজাসহ আব্দুল মালেক(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩ মার্চ )  দুপুরে বেনাপোল নারানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মালেক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

৪৯ বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার মোজাম্মেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল নারানপুর মাঠে অভিযান চালিয়ে আব্দুল মালেক নামে এক ব্যাক্তিকে আটক করি।

এ সময় তার কাছে রক্ষিত একটি বস্তায় ৪০ কেজি গাজা জব্দ করা হয়। আটককৃতকে গাজা সহ বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সপোর্দ করা হয়েছে।

(মনিরুল ইসলাম মনি / শাহরিয়ার / ৩ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)