ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পণ্য প্রদর্শনী মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা : ঢাকাস্থ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত ব্যাংকার, এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০ শুরু হয়েছে। চার দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (৫ মার্চ) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মেলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অন্যান্য অতিথিবৃন্দসহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করেন। এসময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী তাদের স্বাগত জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান।

(এসআর/ ০৫ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)