নোয়াখালীর মাইজদী বাজারে ইসলামী ব্যাংকের উপশাখা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন উপশাখা নোয়াখালীর মাইজদী বাজারে উদ্বোধন করা হয়।
সোমবার (৯ মার্চ ) নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন রুবেল, আইনজীবী হামিদ উল্যাহ ও সমাজ সেবক ইসমাইল হোসেন মানিক সহ
আরও বক্তব্য রাখেন ব্যাংকের মাইজদী কোর্ট শাখা প্রধান শহীদুল আলম ও উপশাখা ইনচার্জ মো. আব্দুল ওহাব।
এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এসআর/ ১০ মার্চ, ২০২০)



