বেনাপোল পুলিশের অভিযানে আটক ১০

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বিভিন্ন মামলায় ১০ জন আসামীকে গ্রেফতার করেছে যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  আটককৃতদের নামে গ্রেফতারী পরোয়ানা ছিল।

পুলিশ সূত্র  জানায়, আদালত অবমাননা এবং আদালতে হাজিরা না দেওয়ার অপরাধে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের জিয়াউর রহমান, ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের আরশাফ আলী ড্রাইভারের মেয়ে মুক্তা বেগম, পুটখালী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে কামরুল ইসলাম, বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদের মিস্ত্রীর ছেলে আলমগীর হোসেন আলম, ভবেরবেড় গ্রামের মৃত: আবু তাহেরের ছেলে টুটুল হোসেন, ভবেরবেড় গ্রামের মৃত আবুল কালামের ছেলে মুকুল হোসেন, দিঘীরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে মমিনুর রহমান চঞ্চল, ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের কালু বেপারীর ছেলে মোস্তফা বেপারী, ছোটআঁচড়া গ্রামের রবিউল ইসলাম।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মনি/শামীম/১১ মার্চ ২০২০)

 


Comment As:

Comment (0)