মার্কেন্টাইল ব্যাংকে ‘মুজিব কর্নার’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে নির্মিত ‘মুজিব কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি এটি উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম, এ. কে. এম. সাহিদ রেজা, আলহাজ্ব মোশাররফ হোসেন, ব্যাংকের শেয়ারহোল্ডার শহিদুল আহ্সান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ও এএমডি মতিউল হাসান উপস্থিত ছিলেন।
মুজিব কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বিভিন্ন সময়ে দেয়া উদ্ধৃতি ও ঐতিহাসিক মুহূর্তের ছবি দেয়ালে স্থান পেয়েছে। বুক শেলফে রয়েছে বঙ্গবন্ধুর নিজের লেখা ও তার ওপর লেখা বিভিন্ন বই। আর ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও তার ভাষণ। প্রধান কার্যালয় ছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের চৌমুহনী শাখা ও নওগাঁ শাখায় ‘মুজিব কর্নার’ নির্মাণ করা হয়েছে। এসব মুজিব কর্নার অফিস চলাকালীন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
(এসআর/ ১২ মার্চ, ২০২০)



