ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের আগ্রাবাদ শাখায় মুজিব কর্নার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক মুজিব কর্নার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসআর/ ১৫ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)