ইসলামী ব্যাংকের মুজিববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয় ।

বুধবার ( ১৮ মার্চ ) সকাল ১০.০০টায় রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মুজিব বর্ষের টি-শার্ট ও প্ল্যাকার্ড ধারণ করে ১০ মিনিট অবস্থান করে জন্মশতবার্ষিকী পালন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি, ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, অন্যান্য পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচী শেষে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। প্রধান কার্যালয় ছাড়াও রাজধানী সহ সারা দেশে ব্যাংকের শাখাসহমূহের সামনে কর্মকর্তা-কর্মচারিরা এ কর্মসূচী পালন করে ও কেক কেটে জাতির জনকের জন্মদিন উদযাপন করেন ।

(এসআর/ ১৮ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)